স্বর্ণজয়ীদের ৫ লাখ টাকা পুরস্কার বিসিবির

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৪
ভারতে সদ্য সমাপ্ত ১২তম সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ীদের ৫ লাখ টাকা করে পুরস্কার দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিকেলে বিসিবি বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
এছাড়া হকিতে বিদেশি কোচ আনতে সব ধরনের সহায়তা করারও  সিদ্ধান্ত নিয়েছে  বিসিবি।
 
গেমসে ভারোত্তোলনে দেশকে প্রথম স্বর্ণ এনে দেন মাবিয়া আকতার। নারীদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে মোট ১৪৯ পয়েন্ট নিয়ে স্বর্ণ জেতেন মাবিয়া।  এছাড়া বাংলাদেশকে স্বর্ণ এনে দেন শ্যুটার শাকিল আহমেদ। সেনাবাহিনীর এই শ্যুটার ৫০ মিটার ফ্রি পিস্তল শ্যুট-অফে স্বর্ণ জেতেন।

এদিকে দেশকে দুটি স্বর্ণ জেতানোয় ১০ লাখ টাকা পাবেন মাহফুজা খাতুন শিলা। তার হাত ধরে ভারতের গোহাটি ও শিলংয়ে ১২তম এসএ গেমসে ২টি স্বর্ণ আসে বাংলাদেশে। গত ৮ ফেব্রুয়ারি ১০০ মিটার ও ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণ পদক জেতেন মাহফুজা।