আবুধাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৪
সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে প্রবাসীদের সংগঠন বাংলাদেশ সমিতি। রবিবার দেশটির রাজধানীর স্থানীয় এক হোটেলে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল ছালাম তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিরাত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শহীদুজ্জামান ফারুকী।
 
তিনি বলেন, বাংলাদেশের ইমেজ সমুন্নত রাখার জন্য নিজেদের  সামান্য ভুল বুঝাবুঝির জন্য আদালতে না গিয়ে সমিতি বা দূতাবাসের মাধ্যমে সমাধান করার পরামর্শ দেন তিনি।
 
বাংলাদেশিরা যত কোর্টে বা আদালতে যাবে তত বেশি রেকর্ড বাড়বে বাংলাদেশি প্রবাসীদের তালিকায়। তাতে করে অন্য দেশের তুলনায় বাংলাদেশের রেকর্ড গাণিতিক হারে বৃদ্ধি রোধে সহায়ক হবে বলে মনে করেন তিনি।
 
সমিতি সভাপতি বলেন, প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মকে বিদেশি ভাষার সাথে সাথে বাংলা ভাষার উপর বিশেষ গুরুত্বের বিকল্প নেই। তিনি আগামী বছর ২১ ফেব্রুয়ারিতে আমিরাতের ৭ টি প্রদেশ থেকে ২ জন করে ১৪ জন শিক্ষার্থীকে বাংলা ভাষার পারর্দশীতার উপর জন প্রতি ২শ ডলারের পুরষ্কার প্রদানের অঙ্গীকার করেন। তিনি আরো বলেন, আগামী বছর যাতে প্রবাসীরা প্রভাতফেরী করতে পারে সে লক্ষ্যে সমিতির কার্যালয় প্রাঙ্গনে শহীদ মিনারের নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
 
শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষার অশুদ্ধ প্রয়োগের প্রভাবে দিন দিন আমাদের থেকে বাংলা হারিয়ে যেতে বসেছে। নিজ নিজ আঞ্চলিক ভাষা, বিভিন্ন নৃ গোষ্টির ভাষাকে জিয়ে রাখার জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি। নতুন প্রজন্মকে জাতীয় দিবসের গুরুত্ব তুলে ধরে দেশের সঠিক ইতিহাস জানান আহবানও করেন তিনি।
 
আলোচনা সভায় দূতাবাসের প্রথম সচিব জসিম উদ্দিন, জনতা ব্যাংকের সিইও ইসমাঈল হোসেন, সমিতির সাংগঠনিক সম্পাদক নাছির তালুকদার, আব্দুল কুদ্দুস খালেদ, জাকের হোসেন খতিব, শওকত আকবর, দিদারুল আলম, প্রকৌশলী আশিষ বড়ুয়া, ইউনুছ সিদ্দিকীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।