গাজীপুর সিটি কর্পোরেশনের ছয়দানা এলাকায় প্রীতি সোয়েটার লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে ওই কারখায় ৮তলা ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে শিপমেন্টের জন্য তৈরি করা সোয়েটার, সোয়েটার তৈরি মালামাল, মেশিন ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোন হতাহতের কোন ঘটনাও ঘটেনি।
