ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পাঁচজন ও বিএনপির ১২ বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
মনোনয়ন পত্র দাখিল করেছেন যারা- ছনধরা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. উবায়দুল হক, বিএনপি প্রার্থী আবু বক্কর সিদ্দিক, জাতীয় পার্টি-জাপা জুলহাস আহমেদ, রামভদ্রপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা মো. দুদু মিয়া, বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন, স্বতন্ত্র ইব্রাহিম খলিল, ভাইটকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আলাল উদ্দিন মুন্সী, বিএনপি প্রার্থী আব্দুল আহাদ মাস্টার, বিএনপির বিদ্রোহী সাবেক চেয়ারম্যান আমিনুল হক বাবুল, সিংহেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. শাহ্ আলী, বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার, স্বতন্ত্র বিএনপি বিদ্রোহী প্রার্থী ডা. আব্দুল মোতালেব, ফুলপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী কামরুল হাসান রানা, স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, রেজাউল করিম রাসেল, বিএনপি প্রার্থী মাদিউর রহমান মাহাদী, ,স্বতন্ত্র্ত্র বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খোকা, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম (সাংবাদিক), মো. আবুল কালাম, পয়ারী ইউনিয়নে বিএনপি প্রার্থী মফিদুল ইসলাম, স্বতন্ত্র বিএনপির বিদ্রোহী সাবেক চেয়ারম্যান আবু মন্নাফ সরকার, হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ প্রার্থী মো. এনামুল কবির, রহিমগঞ্জ ইউনিয়নে বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ একরামুল হক পান্না চৌধুরী, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান শামছুল আলম খান, আওয়ামী লীগ প্রার্থী আবু সাঈদ সরকার্, রূপসী ইউনিয়নে বিএনপি প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল কালাম তালুকদার, বিএনপি বিদ্রোহী মোস্তাক সরোয়ার নিপুন ফকির, আওয়ামী লীগ প্রার্থী সাবেক চেয়ারম্যান শাহ্ সুলতান ফকির, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আমির উদ্দিন তালুকদার, স্বতন্ত্র ফজলুল করিম খান, বালিয়া ইউনিয়নে বিএনপি প্রার্থী সাবেক চেয়ারম্যান আজাহারুল মোজাহিদ সরকার, আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান তালুকদার, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম মোতালেব দেওয়ান, আনিসুর রহমান বেগ, বওলা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ, বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান (মোস্তাক), বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল ফজল তালুকদার, মাহবুর আলম, গোলাম মওলা তালুকদার।
