ভূঞাপুরে ১৩ শিক্ষার্থীকে বহিস্কার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩৫
 
টাঙ্গাইলের ভূঞাপুরে নকল করার অভিযোগে উপজেলার নিকরাইল কেন্দ্রে ১৩জন এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার এসএসসির গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সহকারি কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার ওই শিক্ষার্থীদের বহিস্কার করেন।
 
সহকারি কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার বলেন, মঙ্গলবার উপজেলার নিকরাইলের দুটি কেন্দ্রে গণিত পরীক্ষায় শিক্ষার্থীরা অসদুপায় অবলম্বন করায় তাৎক্ষনিকভাবে ১৩ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়। বহিস্কারের পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপালনে গাফিলতি করায় শিক্ষকদেরও সতর্ক করা হয়েছে।