সিরাজগঞ্জে মাদক পাচার মামলায় নারীসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে অভিযুক্তদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচার ড. ইমান আলী মঙ্গলবার দুপুরে এ রায় প্রদান করেন।
যাবজ্জীবনদণ্ডপ্রাপ্তরা হলন, শরীয়তপুর জেলার শিবচর উপজেলা সালেহপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী পারুল আকতার (৩৫), একই জেলার বেদেরগঞ্জ উপজেলার রাজভদ্রপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আসমা বেগম (৩২) ও ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার ধুবিল গ্রামের শাহজাহান আলীর ছেলে মজনু মিয়া (৩৫)। এর মধ্যে মামলায় জামিন নিয়ে ২ নারী পলাতক রয়েছে। মজনু মিয়া এ সময় আদালতে উপস্থিতি ছিলেন।
আদালত সুত্রে জানা যায়, ২০০৫ সালের ২৬ মে আসামিরা একটি বাসযোগে ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ গোল চত্বর এলাকায় সেই বাসে তল্লাশি করে অভিযুক্তদের কাছ থেকে ৯০ গ্রাম হেরোইন উদ্ধার ও দুই নারীসহ ৩ জনকে আটক করা হয়। পরে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার বিকেলে বিচারক এ রায় প্রদান করেন।
