ভোলায় পেট্রোলবোমাসহ জামায়াত-শিবিরের ৩৫ নেতা-কর্মী আটক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৫
ভোলার লালমোহন উপজেলার নয়নভীরা এলাকায় গোপন বৈঠককালে জামায়াত-শিবিরের ৩৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার সকাল ১০টার দিকে লালমোহন উপজেলার নয়নভীরা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।  তাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগ রয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যাক জিহাদী বই ও ৭টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে।
 
সহকারী পুলিশ সুপার লালমোহন সার্কেল মো. রফিকুল ইসলাম জানান, লাঙ্গলখালী এলাকার মাওলানা নুরুল্লাহর বাড়ির পেছনে একটি ঘরে জামায়াত-শিবির ৩৫ নেতা-কর্মী গোপন বৈঠক করছিলেন। বিষয়টি টের পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এদের মধ্যে জামায়াতের জেলা আমীর মোস্তফা কামাল ও উপজেলা শিবিরের সভাপতি আব্দুলাহ আল মামনু রয়েছেন।