অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৩১ রান, নিউজিল্যান্ডের ৯ উইকেট

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৭
ক্রাইস্টচার্চ টেস্ট জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন আরও ১৩১ রান। আর নিউজিল্যান্ডের দরকার ৯ উইকেট। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ৩৩৫ রানে অলআউট হয়ে গেলে, দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের জন্য অস্ট্রেলিয়া টার্গেট পায় ২০১ রান। 
 
চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৭০ রান।  ৪ উইকেটে ১২১ রান নিয়ে চতুর্থ দিন খেলতে নামে নিউজিল্যান্ড। দলের ভরসা হিসেবে ছিলেন কেন উইলিয়ামসন। ভরসার প্রমাণ দেয়ার পথেই ছিলেন তিনি। কিন্তু ৯৭ রানেই বিদায় নিতে হয় তাকে। এছাড়া মিডল-অর্ডারে কোরি অ্যান্ডারসন ৪০ ও বিজে ওয়াটলিং ৪৬ রান করেন। ফলে আড়াই’শ রানের মধ্যে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে নিউজিল্যান্ড।
 
IMG0
 
কিন্তু নয় নম্বরে ব্যাট হাতে নেমে ৯৩ বলে ৬৬ রানের মূল্যবান ইনিংস খেলেন পেসার ম্যাট হেনরি। তাতে ৩৩৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে জ্যাকসন বার্ড ৫ উইকেট নেন। জয়ের জন্য খেলতে নেমে ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে ৭০ রান তুলে দিন শেষ করে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ২২ রানে ফিরেন। জো বার্নস ২৭ ও উসমান খাজা ১৯ রানে অপরাজিত আছেন। ক্রিকইনফো।