বরিশাল বিভাগের ৬ জেলার ৪২টি উপজেলায় ২৭২টি ইউনিয়নে ভোটের লড়াইয়ে নেমেছেন ১৪ হাজার ৪১৮ প্রার্থী । এর মধ্যে ১ হাজার ৩৬৩ জন চেয়ারম্যান প্রার্থী। বাকিরা সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিভাগীয় নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে- মোট চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৭৮৩ জন রাজনৈতিক দলীয় প্রার্থী ও ৫৮০ জন স্বতন্ত্র প্রার্থী হয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীদের বেশির ভাগই আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী বলে জানা গেছে। এ ছাড়া সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১০ হাজার ১৪৩ ও সংরক্ষিত আসনের সদস্য পদে ২ হাজার ৯১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার রাতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
