‘সার্চ জায়ান্ট গুগলে যা নেই তা ভূগোলেও নেই।’ কথাটা বলা হয় গুগল সম্পর্কে। ‘জুতা সেলাই থেকে চণ্ডী পাঠ’ পর্যন্ত এমন কিছুই নেই যা গুগলে অনুসন্ধান করে পাওয়া যায় না বা যাবে না।
আর এ কারণে অনলাইন ব্যবহারকারীদের গুগল নির্ভরতা এমন হয়ে গেছে যে, দিনভর কিছু না খেয়ে তারা থাকতে পারেন, কিন্তু কয়েক ঘণ্টা গুগল ছাড়া থাকতে পারেন না।
আধুনিক সভ্যতার প্রায় ধারক ও বাহক হয়ে উঠেছে যে, সেই গুগল সম্পর্কে কিছু মজার তথ্য-
১) গুগলের কোনো কর্মচারীর মৃত্যু হলে তার স্বামী বা স্ত্রী পরের ১০ বছর পর্যন্ত অর্ধেক বেতন পেতে পারেন এবং মৃত ব্যক্তির সন্তানরা যতদিন না ১৯ বছরে পা দেন ততদিন পর্যন্ত প্রতি মাসে ১০০০ ডলার পান তারা।
২) প্রতিদিন গুগলের মোট সার্চের ১৬ শতাংশ হয়ে থাকে সম্পূর্ণ নতুন। অর্থাৎ এর আগে গুগল এই বিষয়ে কোনও সার্চ পায়নি।
৩) প্রতি ২ মিনিটে ২ মিলিয়ন সার্চ হয় গুগলে!
৪) গুগল নামটির জন্ম কিন্তু ভুল করে। সংস্থার প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন আসলে লিখতে চেয়েছিলেন 'googol', যার অর্থ এমন একটি সংখ্যা যার পিঠে রয়েছে ১০০টি শূন্য। বানান ভুল করে তারা লিখে ফেলেন 'google'।
৫) গুগল এমন একটি কম্পিউটার তৈরি করছে যে নিজেই নিজেকে প্রোগ্রাম করতে পারে। নাম ‘নিউরাল টিউরিং মেশিন’।
৬) ২০১০ এর পর থেকে গড়ে প্রতি মাসেই ২টি করে কোম্পানি কিনেছে গুগল।
৭) ২০১৪ সালে গুগলের আয়ের ৯০ শতাংশই এসেছে বিজ্ঞাপন থেকে।
৮) ২০১০ সালে নিকারাগুয়া ভুল করে আক্রমণ করে বসে কোস্টারিকাকে। আর এর জন্য দায়ী ছিলো গুগল ম্যাপস। কারণ, এই ম্যাপে কিছু ভুল ছিল।
৯) ২০২০ সালের মধ্যে পৃথিবীর প্রত্যেকটি বই স্ক্যান করতে চায় গুগল। অর্থাৎ ১৩০ মিলিয়ন বই।
১০) মরুভূমির ‘স্ট্রিট ভিউ’ তৈরি করতে গিয়ে একটি উটের সাহায্য নিয়েছিল গুগল।
১১) গুগলের প্রথম টুইট ছিল বাইনারিতে ‘আই অ্যাম ফিলিং লাকি’। আর এই ‘আই অ্যাম ফিলিং লাকি’ বাটনের জন্য প্রতি বছর ১১০ মিলিয়ন ডলার খরচ হয় গুগলের।
