রাজধানীর বংশালে একটি আট তলা ভবনের ছাদ থেকে পড়ে মীম আক্তার (১৮) নামের এক তরুণীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে বংশাল থানার সুরীটোলা ৬১ নম্বর নর্থসাউথ রোডের একটি ভবনের ছাদ থেকে পড়ে যান মীম। পরে তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
মীমের মা নাজমা বেগম জানান, মীমের কাছে তার কিছু টাকা রাখা ছিল। সন্ধ্যায় টাকাগুলো তার কাছে চাওয়া হলে তা খুঁজে পাচ্ছিলেন না মিম। এজন্য অস্থির হয়ে পড়েন মীম। আর তার মানসিক সমস্যাও ছিল। তাই এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা বলতে পারছেন না নাজমা বেগম।
