সূর্যের আলোয় চলবে ভিভো’র ৬ জিবি র‍্যামের ফোন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:০১
৬ জিবি র‌্যামের একটি স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে চীনের হ্যান্ডসেট নির্মাতা ভিভো। ‘এক্স-প্লে ৫’ নামের এই ফোন ১ মার্চ বাজারে আসবে। এতে থাকবে সোলার চার্জিং টেকনোলজি। ফলে দিনের বেলায় ফোনটির ব্যাটারি সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয় করে সচল থাকবে।
 
ডিভাইসটি স্যামসাংয়ের এজ সিরিজের স্মার্টফোনের মতো দু-দিকেই বাঁকানো যাবে।
 
স্মার্টফোনটিতে ৬ ইঞ্চির ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর, ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪ হাজার ৩০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে চলবে।
 
এক্স-প্লে ৫ এর দামের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।