ভারতীয় উপমহাদেশের রাজপুরুষেরা ঘোড়ায় এমনকি হাতিতে চড়েও পোলো খেলেছেন। সেই পোলোরই আধুনিক সংস্করণ বের হয়েছে শ্রীলঙ্কায়, অটোরিকশা যার প্রচলিত স্থানীয় নাম ‘টুকটুক’ এ করে পোলো খেলায় মেতে উঠছেন দেশটির গল শহরের বাসিন্দারা।
তিন চাকার এই বাহনের সঙ্গে অনেকটা মিল রয়েছে ঢাকার সিএনজি অটোরিকশা। অটো রিকশায় করে পোলো খেলাটা বেশ বিপদজনক বটে। কারণ খেলার সময় শুধু বলের দিকে নজর দিলেই হবে না বাহনটি ঠিকমতো নিয়ন্ত্রণও করতে হবে। আর না হলে প্রতিপক্ষ এমনকি নিজের দলেরই খেলোয়াড়ের বাহনের সঙ্গে সংঘর্ষে হতাহতের শঙ্কাতো থেকেই যায়।
IMG0
এর চেয়ে জীবন্ত বাহন হাতি বা ঘোড়ায় করে পোলো খেলাটা বেশ নিরাপদই ছিল বলা যায়। তবে রোমাঞ্চপ্রিয় মানুষদের মধ্যে এই বাহন বেশ জনপ্রিয়তা পেয়েছে। শ্রীলঙ্কায় সফরকারী বিদেশিরাও সেখানে মেতে উঠছেন এই খেলায়। বাজফিড।
