বাঘ রক্ষার উদ্যোগে নিজেকে যুক্ত করলেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। ফেসবুকে আইস্ট্যান্ডফরটাইগারস (#iStandForTigers) হ্যাশট্যাগ ব্যবহার করে বাঘ রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি।
ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে বুধবার এক স্ট্যাটাসে মুশফিকুর রহিম লিখেছেন, আপনারা আমাদের টাইগার বলেন; নিজেকে বাঘ ভাবতে পেরে বুক ভরে যায় গর্বে। সুন্দরবনে বাঘ না থাকলে কে আমাদের টাইগার বলবে, কেন বলবে? তাই গর্বের বাঘ রক্ষা আন্দোলনে আমি থাকছি...আপনি?
মুশফিক আরো বলেন, ‘I am Mushfiqur Rahim, and #iStandForTigers.’
তিনি লিখেছেন, আপনার গর্ব বাঘের পক্ষে দাঁড়াতে WildTeam-এর পেজে লাইক দিয়ে বাঘ রক্ষা আন্দোলনের সাথে থাকুন : https://www.facebook.com/wildteam.org।
