পত্নীতলায় ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫৯
 
নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় বশির মোল্লা (৭০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনায় তার ছেলের স্ত্রী মোরশেদা বেগম (৫৫), নাতী সাইফ (৭) ও মেহেদী হাসান (৬) নামে দু’জন শিশু আহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মাটিনন্দর ব্রিজের কাছে এ ঘটনাটি ঘটেছে।
 
নিহত বশির মোল্লা সাপাহার উপজেলার দোয়াস গ্রামের মৃত নিবরশীর ছেলে।
 
পত্মীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দীন জানান, বশির মোল্লাসহ তার পরিবারের লোকজন সকালে মহাদেবপুর উপজেলার শিশাহাট থেকে চার্জারভ্যান যোগে একই উপজেলার শিবপুরে যাচ্ছিলেন। পথের মধ্যে মাটিনন্দর ব্রিজের কাছে এসে পৌঁছলে পিছন দিক থেকে একটি ট্রাক এসে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চার্জারভ্যানে থাকা সবাই আহত হন। বশির মোল্লার আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে হাসপাতালে নেয়ার পথে মারা যান।  অপর আহত তিনজনকে উদ্ধার করে মহাদেবপুর স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।