ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারের ফুলবাড়ি গেট নামক স্থানে অজ্ঞাত (৩২) যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করে ফেলে রেখে গেছে বলে পুলিশের প্রাথমিক ধারনা। বুধবার সকাল সাড়ে আটটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
বারবাজার হাইওয়ে থানার ওসি ফরিদ উদ্দিন ভু্্ইয়া জানান, যশোর-ঝিনাইদহ মহাসড়কের ফুলবাড়ি নামক স্থানে অজ্ঞাত যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। তার মুখ কিছু দিয়ে থেতলে দেয়া হয়েছে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে ওসি জানান।
