বসুরহাট বাজারে অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার বিদেশি গাছ পুড়ে ছাই

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৬
 
নোয়াখালী কোম্পানীগঞ্জে পপুলার এক্সপোর্ট এন্ড ইমপোর্ট কোম্পানির মজুদকৃত বিদেশি গাছের ফিল্ডে অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার গাছ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার ভোর রাতে উপজেলার বসুরহাট নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন গাছের ফিল্ডে একদল অজ্ঞাতনামা দুস্কৃতিকারী পূর্ব শক্রতার কারণে বিদেশ থেকে আমদানিকরা গর্জন, লোহা ও ওকানে মজুদকৃত গাছে দাহ্য পদার্থ দ্বারা আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুনে গাছের ফিল্ড দাউদাউ করে জ্বলতে দেখে স্থানীয় লোকজন কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিস দেড় ঘণ্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে আমদানিকৃত ১৫হাজার ফুট বিদেশী গাছ পুঁড়ে চাই হয়ে যায়। যাহার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা।
 
এই ব্যাপারে পপুলার এক্সপোর্ট এন্ড ইমপোর্ট কোম্পানির এম.ডি. বাবু অরবিন্দু ভৌমিক এই প্রতিবেদককে জানান, এর আগেও দুস্কৃতিকারীরা কয়েকবার ফিল্ডে আগুন দিয়ে আমাদের কয়েক হাজার ফুট গাছ পুড়িয়ে দিয়েছে। এতে আমি ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্থ হই। এই ক্ষতি পুষিয়ে উঠতে আমার অনেক সময় লাগবে।
 
এই ঘটনায় বাবু অরবিন্দু ভৌমিক বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।