শ্রীপুরে মন্দিরে দর্শনার্থীর ওপর হামলার ঘটনায় আটক ২

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৭

মাগুরার শ্রীপুরের বারইপড়া গ্রামের ফাসতলা কালীমন্দিরে দর্শনার্থীদের ওপর হামলার ঘটনায় বুধবার সকালে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

 

এরা হলেন ইকবাল ও মাহমুদুল । এর আগে পুলিশ ইকবালকে আটক করলেও থানায় তার নামে কোন অভিযোগ না হয়োয় পুলিশ তাকে ছেড়ে দেয় ।

 

সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, মঙ্গলবার রাতে থানায় মামলা হয়েছে এবং বুধবার সকালে এই দুই আসামিকে গ্রেফতার করা হয় । আহত তাপস সরকারের পিতা বিনোদ সরকার বাদী হয়ে ৬ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করলে পুলিশ তাদের আটক করে ।