টাঙ্গাইলে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৬
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। বুধবার বিকাল ৪ টায় উপজেলার জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
 
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী সালমা পরিবহনের একটি বাস ও উত্তরবঙ্গগামী কাপড় বোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকসহ চারজন নিহত হন। এ ঘটনায় আরো ৬জন আহত হন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।