খুলনায় অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার, পিস্তল-গুলি উদ্ধার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৩
খুলনা মহানগরীর হেলাতলা থেকে শাহিন সরদার (২৬) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
 
বুধবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে র‌্যাব-৬-এর একটি দল অভিযান চালিয়ে তাকে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।
 
র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মো. বজলুর রশীদ জানান, গত মঙ্গলবার রাতে গোপন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল নগরীর হেলাতলা এলাকায় অভিযান চালায়। এ সময় ২০ নম্বর হেলাতলা সড়কের তন্ময় জুয়েলার্সের সামনে  থেকে শাহীন সরদারকে গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে পিস্তল ও ৪টি গুলি উদ্ধার করা হয়।
 
শাহীন সরদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার চিত্রা পাতাকাটা গ্রামের সুলতান সরদারের ছেলে। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা হয়েছে।