ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিংকে আউট করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের তৃতীয় ওভারের ৫ম বলে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন যুবরাজ। প্যাভিলিয়নে ফেরার আগে ১৬ বলে ১৫ রান করেন যুবরাজ। আর এর মধ্য দিয়েই রোহিত ও যুবরাজের জুটি ভাঙলেন সাকিব। যুবরাজকে সঙ্গে নিয়েই বিপর্যয়ে কাটাচ্ছিলেন রোহিত।
রোহিতের ৪৬ বলে ৫৬ রানের ইনিংসে শুরুর ধাক্কা কাটাচ্ছে ভারত। ম্যাচের শুরুতে অল্প সময়েই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে বরাবরই সফল সুরেশ রায়নাকে সাজঘরে ফেরান বাংলাদেশি স্পিনার মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের ৮ম ওভার ও নিজের প্রথম ওভারের পঞ্চম বলে সুরেশ রায়নাকে আউট করেন তিনি। আউট হওয়ার আগে ২ চারে ১৩ বলে ১৩ রান করেন রায়না। আর ম্যাচের প্রথমেই ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। নিজের প্রথম ওভারে বোলিং করতে এসে তৃতীয় বলে শিখর ধাওয়ানকে প্যাভিলিয়নে ফেরান বাংলাদেশি পেসার আল-আমিন। এরপর নিজের প্রথম ওভারেই ভারতীয় ওপেনার বিরাট কোহলিকে আউট করলেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। ইনিংসের পঞ্চম ওভারে তৃতীয় বলে বিরাটকে আউট করেন মাশরাফি। আউট হওয়ার আগে ১২ বলে ৮ রান করেন কোহলি।
