বরিশাল প্রেসক্লাবে রবির ইন্টারনেট কর্নার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫২
বরিশাল প্রেসক্লাবে ইন্টারনেট কর্নার চালুর মাধ্যমে ডিজিটাল সেবার আরো প্রসার ঘটালো মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানির করপোরেট দায়বদ্ধতার অংশ হিসাবে পদক্ষেপটি গ্রহণ করেছে অপারেটরটি।
 
ববিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসিরউদ্দিন বাবু ও রবির কমিউনিকেশন অ্যান্ড করপোরেট রেসপন্সিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইন্টারনেট কর্নারটির উদ্বোধন করেন। এ সময় প্রেসক্লাবের সদস্য এবং রবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এ পদক্ষেপের মাধ্যমে প্রেসক্লাবের সদস্যরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। রবির বিশ্বাস তথ্য ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এই সুযোগটি ভূমিকা রাখবে। রবি ইতোমধ্যে চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লা প্রেসক্লাবে ইন্টারনেট কর্নার স্থাপন করেছে।