মুরাদনগরে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২০
কুমিল্লা মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ পাওয়া গেছে।
 
জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর বাজারের পূর্ব পাশ থেকে এক অজ্ঞাত (৫০) লোকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
অপর দিকে উপজেলার সদর ইউনিয়নের ইউছুফনগর গ্রামের কবরস্থানের পাশের জমি থেকে বুধবার বিকেলে আরেক অজ্ঞাত যুবকের (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
লাশ দু’টি মুরাদনগর থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেরজ হাসপাতাল (কুমেক) মর্রগে প্রেরণ করা হয়েছে।
 
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (তদন্ত) মো। ফজলুল কাদের চৌধুরী বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দু’জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত শেষে স্তিারিত জানা যাবে।