চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীতে একটি বাসায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে অক্সিজেন কয়লাঘর এলাকার ওই বাসা থেকে গৃহকর্তা, তার স্ত্রী ও শাশুড়িসহ গ্রেফতার করা হয়।
দেবব্রতর বাসা থেকে ৩০ হাজার ইয়াবার পাশাপাশি ছয় লাখ ৫০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- দেবব্রত চক্রবর্ত্তী ওরফে দেবু (৪৫), তার স্ত্রী সুমি আচার্য্য (৩০) ও শাশুড়ি গীতা রানী (৭০)। দেবব্রতর বাড়ি ফটিকছড়ি উপজেলায়। পরিবার নিয়ে তিনি কয়লাঘর এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন।
বায়েজিদ থানার ওসি মো. মহসিন জানান, দেবব্রত মাদক চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এর আগেও তিনি মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন।
