ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে পাবনায় দায়ের হওয়া মানহানি মামলায় সমন জারি করেছে পাবনা আমলী আদালত ১।
বৃহস্পতিবার বেলা ১২ টায় মামলার শুনানি শেষে পাবনা আমলী আদালতের বিচারক মো রেজাউল করিম আগামী ২৪ মার্চ তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
গত ১৫ ফেব্রুয়ারি পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল বাদী হয়ে ৫০০/৫০১ ধারায় এ মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, সম্প্রতি এটিএন নিউজের টকশো নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে ওয়ান ইলেভেনের সময় ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চান ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের হয়।
