ঝিনাইদহে ক্রিকেট খেলার জের, কিশোরকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৩
ঝিনাইদহে ক্রিকেট খেলার জের ধেরে কিশোর নয়ন হোসেনকে ( ১৬ ) কুপিয়ে হত্যা করা হয়েছে। সে শহরের আদর্শপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
 
ঝিনাইদহ সদর থানার এস আই ইসমাইল হোসেন জানান, বুধবার বিকাল ৫টার দিকে আদর্শপাড়ার মর্নিংবেল স্কুলের পিছনে একটি মাঠে  ক্রিকেট খেলছিল একদল ছেলে। সে সময় প্রতিপক্ষের সঙ্গে নয়নের তর্ক-বির্তক হয়। এর জের ধরে রাত পৌনে ৮টার দিকে নয়নকে কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তর প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।  
 
এখনও থানায় মামলা হয়নি বলে পুলিশ অফিসার আরো জানান।