ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে লক্ষ্য করে এসিড ছুড়েছে দৃর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে নয়টার দিতে এই ঘটনা ঘটে। এতে তার শরীরের তৃতীয়াংশ ঝলসে গেছে। এই ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।
আহত তানিয়া দক্ষিণ মোড়াইল শেখ নজরুল ইসলাম খানের স্ত্রী ও শহরের কাজীপাড়া সৈয়দ বাড়ির মৃত সালাউদ্দিনের মেয়ে।
আহত তানিয়া আক্তার জানান, রাতে নামাজ পড়ার জন্য ওজু করতে যাওয়ার সময় রান্না ঘরের জানালা দিয়ে কে বা কারা এসিড নিক্ষেপ করে। স্বামীর সাথে বিয়ের পর থেকেইে বনিবনা হচ্ছিল না। পারিবারিভাবে ৪/৫ দিন পূর্বে উভয় পরিবারের সদস্যদের সমঝোতা হয়। তবে কারা ও কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছি না।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিত্সক ফায়েজুর রহমান জানান, তানিয়ার গলা ও বাম হাতসহ মুখমন্ডলের ৩২ থেকে ৩৫ শতাংশ (এক তৃতীয়াংশ) ঝলসে গেছে। তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম তাত্ক্ষণিক মাঠে নেমে এবং তার স্বামী নজরুলকে আটক করে।
