বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় জাহিনুর বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার দশমাইলের আরডিএর এলাকায় এই ঘটনা ঘটে।
জাহিনুর বেগম বরগুনার বেতাগী উপজেলার দেশন্তাকাটি গ্রামের শাহ আলীর স্ত্রী। বৃহস্পতিবার বেলা ২টার দিকে দশমাইল আরডিএ’র সামনে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন জানান, বরগুনা থেকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) মান সম্পন্ন বীজের ওপর প্রশিক্ষণ নিতে আসেন জাহিনুর বেগম। দুপুরে মহাসড়ক পারাপারকালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
