পিরোজপুরের জিয়ানগরের চাড়াখালী গ্রামের হেমায়েত সিকদার (৪৫) গাছ চাপায় নিহত হয়েছেন৷ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে তিনি মারা যান৷
সকালে চাড়াখালী গ্রাম থেকে বড় একখণ্ড গাছের গুড়ি নিয়ে স'মিলে নিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে গিয়ে গাছের নিচে চাপা পড়েন তিনি৷ গুরুতর আহত অবস্থায় পিরোজপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে৷
স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন জানান, নিহত হেমায়েত মৃত ছোমেদ সিকদারের ছেলে৷ তিনি দিন মজুরের কাজ করতেন৷ তার স্ত্রী ও তিনটি শিশু সন্তান রয়েছে৷
