বানিয়াচংয়ে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা শিক্ষিকাসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে বানিয়াচংয়ের রত্মা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বানিয়াচং বিএসডি মহিলা মাদ্রাসার শিক্ষিকা রেখা আক্তার (৩৫) ও সদর উপজেলার জালালাবাদ গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে জয়নাল আবেদীন ফারুক (৫৫)। এছাড়া এ দুর্ঘটনায় ৩ যাত্রী আহত হন।
পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে বাস বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। দুপুর ২টার দিকে বাসটি রত্মা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী রেখা আক্তার ও জয়নাল আবেদীন ফারুক নিহত হন। স্থানীয় লোকজন আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) অমূল্য কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
