রাজশাহীর পুঠিয়ায় ১৩ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কাঁঠালবাড়ীয়া পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে রাসায়নিক সার ভর্তি একটি ট্রাক থেকে ইয়াবা উদ্ধার হয়। বিকেলে র্যাব-৫-এর সদর দফতরে আয়োজিত প্রেস বিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার গোদাগাড়ী উপজেলার সারাইলপুর গ্রামের সানাউল্লাহর ছেলে আবদুল ওয়াহিদ (৩০) এবং একই উপজেলার সুলতানগঞ্জ জাহানাবাদ গ্রামের মিজানুর রহমানের ছেলে পারভেজ মোশাররফ (২৪)।
