মেসির টি-শার্ট পেল সেই আফগান শিশু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২৩
আফগান শিশু মুরতাজা আহমেদের নীল-সাদা পলিথিন ব্যাগ কেটে বানানো `মেসি` লেখা শার্টের একটি ছবি সারা দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল। আর এবার স্বয়ং মেসিরই জার্সি উপহার পেল মুরতাজা।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মুরতাজাকে নিয়ে প্রতিবেদন করেছিল মেসির সেরা ভক্ত হিসেবে। ৫ বছরের এই শিশু তখন সারাবিশ্বের নজরে আসে। চোখ এড়ায়নি লিওনেল মেসিরও। খবর জানতে পেরে শিশুর সঙ্গে দেখা করারও ইচ্ছে প্রকাশ করেন মেসি। এর আগেই জানা যায়, তাকে মেসির `অফিসিয়াল` শার্টও উপহার হিসেবে দেয়া হবে।
 
মেসির ম্যানেজমেন্ট দল বৃহস্পতিবার মুরতাজার জার্সি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। জার্সিটিতে মেসির স্বাক্ষরও ছিল। স্বাভাবিকভাবেই বেশ উচ্ছসিত মুরতাজা। সে জানায়, ‘আমি মেসিকে ভালোবাসি, আর শার্টে লেখা মেসিও আমাকে ভালোবাসে।’