হযরত শাহজালাল (রা.) বিমানবন্দর থেকে দেড় কেজি সোনাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের আটক করে শুল্ক অধিদপ্তরের গোয়েন্দা কর্মকর্তারা। কাস্টমসের মহাপরিচালক ড. মঈনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা বিজি ০১৮৭ ফ্লাইট থেকে ওই পাঁচজন বিমানবন্দরে নামে। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের তল্লাশি করা হয়। তাদের কাছ থেকে আটটি সোনার বার (প্রতিটি ১০০ গ্রাম) এবং সাড়ে ৬০০ গ্রাম সোনার গহনা জব্দ করা হয়। ওই পাঁচজনের মধ্যে দুইজন স্বামী-স্ত্রী।। তাদের জুতার ভেতর থেকে গহনা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
