মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩৩
মাগুরার পারনান্দুয়ালীয় ট্রাকের ধাক্কায় মো. শুকুর আলী (৬৫) নামের এ ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। 
 
শুকুর আলীর বাড়ি পারনান্দুয়ালী পূর্ব ব্যাপারিপাড়ায়। শুকুর আলী চা বিক্রি করে সংসার চালাতেন বলে জানা গেছে।
 
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শণ কুমার রায় বলেন, 'শুকুর আলী ব্যাপারিপাড়া জামে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় ট্রাকের চাপায় তার মৃত্যু হয়। সড়কের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটি আটকের চেষ্টা চলছে।’