পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের কালীগঞ্জে একটি বাড়ি থেকে অস্ত্রসহ দুই জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে দুটি পিস্তল, তিনটি ককটেল, কয়েকটি পিস্তলের গুলি ও চাপাতি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয়।
পুলিশ বলছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
মামলার তদন্ত কর্মকর্তা দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আইয়ুব আলী জানান, এ ব্যাপারে পুলিশ সুপার প্রেস ব্রিফিং করবেন।
