এমএইচ৩৭০: এক স্ত্রীর ৭.৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৩
মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ৩৬০ বিমানের সঙ্গে নিখোঁজ এক যাত্রীর স্ত্রী ৭ দশমিক ৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। কে শ্রী দেবী মামলায় সরকার ও বিমান সংস্থাটিকে বিবাদী করেছেন। তিনি এদের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও অবহেলার অভিযোগ এনেছেন।
 
বিমানটির খোঁজ রাখাতে না পারার জন্য বেসামরিক বিমান পরিবহন সংস্থা ও বিমান বাহিনীকেও দায়ী করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন শ্রী দেবী।
 
২০১৪ সালের ৮ মার্চ ২৩৯ জন যাত্রী ও ক্রুসহ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়ে যায়। এর পর থেকে বেশ কয়েকটি দেশের যৌথ তৎপরতায় ফ্রান্সের মালিকানাধীন রিইউনিয়ন দ্বীপ থেকে বিমানের একটি ভাঙা অংশ উদ্ধার করা হয়।
 
ধারনা করা হচ্ছে ক্ষতিপূরণ চেয়ে এই ধরনের আরো বেশ কিছু মামলা হতে পারে। ১৯৯৯ সালের 'মনট্রিল কনভারসেসন' অনুযায়ী বিমান দুর্ঘটনায় কেউ নিহত হলে এক লাখ ৫৭ হাজার ডলার পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে তার পরিবারের সদস্যরা মামলা করতে পারবেন। সূত্র: বিবিসি