মাগুরা জেলা শহরে ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া মসজিদের সামনে শুক্রবার সকালে ট্রাকের চাপায় আব্দুর শুকুর (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আব্দুস শুকুর পারনান্দুয়ালী পূর্ব ব্যাপারীপাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে। মাগুরা সদর থানার ডিউটি অফিসার এ এস আই টিটু জানান, পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া এলাকায় হাইওয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক শুকুরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শণ কুমার রায় জানান, সড়কের লাগানো সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক ট্রাক আটকের চেষ্টা চলছে।
