ছেলেকে রিয়ালে ডাকলেন জিদান

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৫
লা লিগায় তৃতীয় অবস্থানে থেকে বেশ অস্বস্তিতেই  স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ২৫ ম্যাচে তাদের সংগ্রহ ৫৪ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট সর্বোচ্চ ৬৩। প্রায় ৯ পয়েন্ট পিছিয়ে থাকার পর দলে রয়েছে ইনজুরি সমস্যা।  প্রায় প্রতি ম্যাচেই একাদশ গোছাতে হিমশিম খেতে হচ্ছে কোচ জিনেদিন জিদানকে।
 
তাই রিয়ালের একাডেমি ফুটবলারদের শরণাপন্ন হয়েছেন জিদান। আর একাডেমি থেকে মূল দলে ডাকা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন জিদানের ২০ বছর বয়সী সন্তান এনজো ফার্নান্দেজ জিদানও। লা লিগার খেলায় অ্যাটলেটিকোর বিপক্ষে মাঠে নামার আগে মূল দলে মিডফিল্ডার এনজোকে ডেকেছেন জিদান। 

তবে এবারই প্রথম নয়। রাফায়েল বেনিতেজ রিয়ালের কোচ থাকার সময়ও রোনালদো-বেনজেমা-বেলদের সঙ্গে অনুশীলন করেছিলেন এনজো।