ময়মনসিংহগামী যাত্রীবাহী লোকাল ট্রেনের ২টি বগি ও ইঞ্জিন লাইলচ্যূত হওয়ার ঘটনার ৯ ঘন্টা পর গৌরিপুর-মোহনগঞ্জে রেল পথে আজ রাত ৯টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ট্রেনের টাফিক পরিদর্শক তোফাজ্জল হোসেনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুপুর ১২টায় গৌরিপুর রেলস্টেশনের প্রবেশের সময় ময়মনসিংহগামী যাত্রীবাহী লোকাল ট্রেনের ২টি বগি ও ইঞ্জিন লাইলচ্যূত হয়। গতি কম থাকায় এতে হতাহত হয়নি। কিন্তু গৌরিপুর-মোহনগঞ্জে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
