ইনফান্তিনো হলেন ফিফার সভাপতি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০৭
ফিফায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো।৪৫ বছর বয়সী ইতালিয়ান বংশোদ্ভূত ইনফান্তিনো উয়েফার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার দ্বিতীয় রাউন্ডের ভোটে ১১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। এ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন বাহরাইনের শেখ সালমান বিন এব্রাহিম আল-খলিফা। তিনি পেয়েছেন ৮৮ ভোট।