গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা এলাকায় একটি স্টেশনারি দোকানের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় কাজি ফিলিং স্টেশনের পাশে নূর পেপার হাউজ নামের স্টেশনারি দোকানের গুদামে এ ঘটনা ঘটে।
গুদামে থাকা মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকানের মালিক শান্ত নূর।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. মুর্শিদুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই গুদামের মালামাল পুড়ে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ধারণা করা হচ্ছে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
