এশিয়া কাপ টি-টোয়েন্টি ম্যাচে শনিবার মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।
শুক্রবার এনডিটিভিকে দেয়া এক সাক্ষাত্কারে সুনীল গাভাস্কার বলেছেন, পাকিস্তানকে হালকাভাবে নিলে চলবে না। টোয়েন্টি ২০ ম্যাচে যেকোনো কিছু গতে পারে।
গাভাস্কার বলেছেন, পাকিস্তান দলের বেশিরভাগ খেলোয়াড় পাকিস্তান সুপার লিগ খেলে এসেছে। তাই প্রথম ম্যাচে ভারতকে প্রতিযোগী হিসেবে নিতে তারা প্রস্তুত।
পাকিস্তানের ওয়াবাহ রিয়াজ, মোহম্মদ আমির ও মোহম্মদ সামির আক্রমণাত্মক বোলিং খেলার সক্ষমতা ভারতের ব্যাটসম্যানদের আছে। এটি ভারতের জন্য একটি ইতিবাচক দিক বলে মন্তব্য করেছেন সুনীল গাভাস্কার।
তিনি বলেছেন, রোহিত শর্মা ও শেখর ধাওয়ানের ভালো শুরু ম্যাচের মূলমন্ত্র হবে। বিরাট কোহলিকে আউট করতে চাইলে পাকিস্তানি বোলারদের আগে তাদেরকে আউট করতে হবে। রোহিত এখন অনেক ভাল ফর্মে আছেন।
এখন পর্যন্ত পাকিস্তান ও ভারত দুই দলই এশিয়া কাপে পাঁচটি করে শিরোপা জিতেছে। তবে সেটি ছিল ৫০ ওভারের ম্যাচ।
শনিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের রাতের ম্যাচটি শুরু হবে।
