মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৮
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত সিএনজির যাত্রী জহিরুল ইসলাম (২২) একই এলাকার বাসিন্দা।
 
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ রাতেই সিএনজি চালককে আটক করেছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত  ১১ টার দিকে উপজেলাধীন ময়মনসিংহ-উত্তরবঙ্গ-টাঙ্গাইল সড়কের  নিমুরিয়া এলাকায় যাত্রীবাহী ওই দুটি যানবাহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী জহিরুল ইসলাম (২২) নিহত হন।
 
মুক্তাগাছা থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াজেদ বলেন, ‘লাশ জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।’