বাহুবলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:২০
হবিগঞ্জের বাহুবলে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্নানঘাট ইউনিয়নের মোদাহরপুর ও পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
আহতদের মধ্যে নোয়াঐ গ্রামের তবারক মিয়ার ছেলে ফিকলবিদ্ধ নুরুল হককে (৩০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এবং শওকত (৪০), খালেক (২৮), আলীনুর (২৫), আবিদ (২৫) ও সাহেদকে (২৮) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
 
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।