পুরোহিত হত্যা ও মন্দির ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:২৬
‘ধর্ম যার যার রাষ্ট্র  সবার’ এই স্লোগানকে প্রাদিপাদ্য করে পঞ্চগড় জেলার গৌরীয় মঠের অধ্যক্ষ যগেশ্বর রায়কে হত্যা ও পঞ্চগড় আটোয়রি থানার বিষ্ণু মন্দির ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরষদ ঠাকুরগাঁও জেলা  কমিটি।
 
শনিবার সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটি সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইন্দ্রনাথ রায়, বাংলাদেশ পূজা ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি অরুনাংশ দত্ত টিটো, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সহসভাপতি দিপক কুমার রায়,থানা কমিটির সভাপতি গোপাল চন্দ্র ঘোষ ,সাধারণ সম্পাদক অতুল প্রষাদ রায়, প্রফুল্ল কুমার রায় , হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান  ঐক্য পরিষদ বালিয়াডাঙ্গী থানার সভাপতি বিদ্যানাথ রায়, সাধারণ সম্পাদক কৃষ্ট মহন রায় প্রমুখ বক্তব্য রাখেন। 
 
বক্তারা বলেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র  সবার। আমরা সবাই একই রাষ্ট্রে বসবাস করি। শুধু সংখ্যালঘুদের উপর হামলা এটা বেদনাদায়ক বিষয়। আমরা শান্তিতে বিশ্বাস করি। মন্দিরে হামলা, গুম ও খুন এসব চাইনা। সবশেষে দোষীদের দ্রুত ট্রাইব্যুনালের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা।’