খুলনার জিন্নাহপাড়ায় সালমা বেগম (২৬) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জিন্নাহপাড়ার তার স্বামীর বাড়ি থেকে পুলিশ সালমা বেগমের লাশ উদ্ধার করে।
লবনচরা থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, দ্বিতীয় স্বামীর সঙ্গে দাম্পত্য কলোহের জেরে গৃহবধূ সালমা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিন্তু তাকে নির্যাতনে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছে। তবে ঘটনার পর থেকে সালমা বেগমের স্বামী আত্মগোপনে রয়েছেন।
