রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাফরুহা হোসেন সেঁজুতির (৪৬) মৃত্যুতে শোকর্যালি করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে থেকে সঙ্গীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে শোক র্যালি শুরু হয়। এর আগে গত বুধবার রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৫১ মিনিটে তার মৃত্যু হয়। তিনি গত ৫-৬ বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার জয়পুরহাটে নামাযে জানাযা শেষে সেখানে পারিবারিক গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
