সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষকের

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৯
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় এক শিক্ষক নিহত হয়েছেন।
 
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, কোরবান আলী (৪৫) উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামের বাসিন্দা ও লাহিড়ী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।তিনি ‍মোটরসাইকেল চালিয়ে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।