জীবননগরে সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশ নিহত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০২
চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় ইয়াদুল ইসলাম (৪০) নামে এক গ্রাম পুলিশ নিহত হয়েছেন।
 
শনিবার দুপুরে উপজেলার হাসাদাহ-রায়পুর সড়কের কাটাপোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, ইয়াদুল যাত্রী বোঝাই করিমন নিয়ে কাঠভর্তি একটি আলমসাধুকে ওভারটেক করতে যান। এ সময় আলমসাধুর সঙ্গে ধাক্কা লেগে ইয়াদুল আহত হন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
 
রায়পুর ইউনিয়ন পরিষদে কর্মরত ইয়াদুল গ্রাম পুলিশের পাশাপাশি সংসারে স্বচ্ছলতা আনতে করিমন চালাতেন। তিনি বালিহুদা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।