টসে জিতে ফিল্ডিংয়ে ভারত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৬

এশিয়া কাপের চতুর্থ  ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জয়লাভ করে ভারত। পরে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। 

একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান। বিশ্বক্রিকেটের সবচেয়ে আলোচিত ও জমজমাট লড়াই। ভারত ও পাকিস্তানের মানুষের কাছে এটি শুধু ক্রিকেট ম্যাচই নয়, মর্যাদার লড়াইও। মাঠে খেলেন শুধু ২২ জন; কিন্তু মাঠের বাইরে গলা ফাটান শত কোটি মানুষ।

আর তাদের এই অগ্নিলড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। তার উপরে এটাই হতে যাচ্ছে পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি ও ভারতের অধিনায়ক ধোনির  শেষ এশিয়া কাপ।

ভারতের দুশ্চিন্তার একমাত্র কারণ অধিনায়ক ধোনি। বাংলাদেশের বিপক্ষে পিঠের ইনজুরি নিয়েও মাঠে নেমেছিলেন ভারতীয় অধিনায়ক। শনিবার তার খেলা নিয়ে এখনো কোনো শঙ্কা দেখা দেয়নি। তবে শেষ দিকে যদি ‘ক্যাপ্টেন কুল’ দল থেকে নাম প্রত্যাহার করেও নেন তবে তার বিকেল্প হিসেবে পার্থিব প্যাটেল তো রয়েছেনই।